বাংলায় পুলিশ বনাম কেন্দ্রীয় বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা, বিস্ফোরক অধীর
/indian-express-bangla/media/media_files/2025/11/22/adhir-2025-11-22-08-28-00.jpg?w=1280&resize=1280,720&ssl=1)
আইপ্যাক অফিসে ইডি-র তল্লাশিতে রাজ্য পুলিশের বাধা দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তাঁর দাবি, বাংলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বনাম রাজ্য পুলিশের যে সংঘাত তৈরি হয়েছে, তা আগামী দিনে বড়সড় সংঘর্ষের দিকে মোড় নিতে পারে। এই পরিস্থিতিকে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী ও চরম বিপজ্জনক বলে অভিহিত করেছেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা।
এদিন সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী পুলিশকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দিচ্ছেন। অধীর চৌধুরীর মতে, কেন্দ্র ও রাজ্যের উচিত নির্দিষ্ট প্রোটোকল মেনে চলা। যেভাবে প্রশাসনিক স্তরে বিভাজন তৈরি করা হচ্ছে, তা রাজ্যের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থার জন্য অশুভ ইঙ্গিত। পুলিশের এমন আচরণ ভবিষ্যতে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটাতে পারে বলেও তিনি সতর্ক করেন।