বিজয় হাজারে ট্রফি: কর্ণাটককে গুঁড়িয়ে ফাইনালে বিদর্ভ, জয়ের নায়ক আমান

বিজয় হাজারে ট্রফি: কর্ণাটককে গুঁড়িয়ে ফাইনালে বিদর্ভ, জয়ের নায়ক আমান

শক্তিশালী কর্ণাটককে ৬ উইকেটে হারিয়ে বিজয় হাজারে ট্রফির ফাইনালে পৌঁছে গেল বিদর্ভ। বেঙ্গালুরুতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কর্ণাটক ২৮১ রান সংগ্রহ করে। করুণ নায়ার ৭৬ ও কৃষ্ণান শ্রীজিথ ৫৪ রান করলেও দর্শন নালকাণ্ডের ৫ উইকেটের দাপটে তারা বড় লক্ষ্য দিতে ব্যর্থ হয়।

জবাবে ব্যাট করতে নেমে আমান মোখাদের ১৩৮ রানের বিধ্বংসী সেঞ্চুরিতে সহজ জয় ছিনিয়ে নেয় বিদর্ভ। মোখাদে ও সমর্থের ১৪৭ রানের অনবদ্য জুটি ৪৬.২ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। মায়াঙ্ক-পাডিক্কালদের ব্যর্থতার দিনে বিদর্ভের দাপুটে পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *