রাজপুরে ভাড়াবাড়িতে জালনোটের কারখানা! পুলিশের জালে চক্রের পান্ডারা

রাজপুরে ভাড়াবাড়িতে জালনোটের কারখানা! পুলিশের জালে চক্রের পান্ডারা

সোনারপুরের রাজপুরে ভাড়াবাড়িতে বসানো হয়েছিল জালনোট তৈরির মেশিন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কলকাতা পুলিশের এসটিএফ তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের থেকে প্রায় ১৫ হাজার টাকার জাল নোটসহ তিনটি উন্নতমানের স্ক্যানার ও কালার প্রিন্টার উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃত অলোক, অয়ন ও শ্যামবাবুকে জেরা করে জালনোট ছাপানোর সরঞ্জামের হদিস মেলে। ৫০০, ২০০ ও ১০০ টাকার নোট ছাপানোর বিপুল কাগজ ও সবুজ কালির পেনও উদ্ধার হয়েছে। আদালত অভিযুক্তদের ২৮ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *