শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে ‘ডায়মন্ড হারবার মডেল’ চ্যালেঞ্জ অভিষেকের, রিপোর্ট কার্ড নিয়ে তুললেন প্রশ্ন
January 16, 20268:50 am

নন্দীগ্রামে দাঁড়িয়ে বিধায়ক শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানকার বিজেপি বিধায়কের রিপোর্ট কার্ড কোথায়, সেই প্রশ্ন তুলে তিনি জানান, বিজেপি শুধু বিভেদ সৃষ্টি করতেই ব্যস্ত। সেবামূলক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই তৃণমূলের লক্ষ্য।
সেবাশ্রয় শিবির নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাবে অভিষেক বলেন, চিকিৎসার জন্য দলীয় কার্ডের প্রয়োজন নেই। বিশেষজ্ঞ চিকিৎসকদের এই পরিষেবা সকল রাজনৈতিক দলের সমর্থকদের জন্য উন্মুক্ত। বিরোধী দলনেতাকে মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য এই শিবিরের সুবিধা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।