সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যের! মমতাকে নোটিশ ঘিরে তুঙ্গে রাজনৈতিক সংঘাত
January 16, 20268:54 am

আই-প্যাক মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে চাপে রাজ্য সরকার। ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর স্থগিত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশ কর্তাদের নোটিশ পাঠিয়েছে আদালত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, দুর্নীতি আড়াল করতে জনগণের কোটি কোটি টাকা খরচ করে দামি আইনজীবী নিয়োগ করছে সরকার।
অন্যদিকে, তৃণমূল এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে। তবে শীর্ষ আদালত জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার তদন্তে বাধা দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুতর, যা রাজ্যে আইনহীনতা তৈরি করতে পারে। আগামী ৩ ফেব্রুয়ারি এই হাইভোল্টেজ মামলার পরবর্তী শুনানি হতে চলেছে।