প্রয়াগরাজে ফের ভাইরাল ‘বঙ্গতনয়া’, মোনালিসার পর এবার মাঘী মেলায় নজর কাড়লেন আনন্দরাধা!
January 16, 20269:01 am

২০১৯-এর কুম্ভমেলায় মোনালিসার পর ২০২৬-এর মাঘী মেলায় এখন নতুন সেনসেশন বাংলার তরুণী আনন্দরাধা গোস্বামী। ৮০০ হেক্টর জমি জুড়ে বিস্তৃত প্রয়াগরাজের এই মেলায় দেবী দুর্গার লকেট ও রুদ্রাক্ষের মালা নিয়ে বসেছেন তিনি। পরনে নিজস্ব সাজ, চওড়া সিঁদুর এবং কাজলমাখা চোখের জাদুতে তিনি বর্তমানে নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু।
আলোকচিত্রীদের লেন্সে বন্দি আনন্দরাধার এই ব্যক্তিত্বময়ী রূপ রাতারাতি ছড়িয়ে পড়েছে সর্বত্র। এর আগে পাথরের মালা বিক্রেতা মোনালিসা গ্ল্যামার দুনিয়া থেকে ডাক পেয়েছিলেন। এবার প্রয়াগরাজের এই বঙ্গললনার ভাগ্যেও তেমন কোনো চমক অপেক্ষা করছে কি না, তা নিয়েই এখন জোর চর্চা চলছে সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের মধ্যে।