বিপজ্জনক পথে ইসরায়েল! জেরুজালেমে ৪৫ দিনের চরম হুঁশিয়ারিতে ফুঁসছে ফিলিস্তিন

বিপজ্জনক পথে ইসরায়েল! জেরুজালেমে ৪৫ দিনের চরম হুঁশিয়ারিতে ফুঁসছে ফিলিস্তিন

অধিকৃত পূর্ব জেরুজালেমের ই-১ এলাকায় বিতর্কিত বসতি প্রকল্প বাস্তবায়নে স্থানীয় বেদুইন ও আল-ইজারিয়া কর্তৃপক্ষকে ৪৫ দিনের আল্টিমেটাম দিয়েছে ইসরায়েল। এই প্রকল্পের মূল লক্ষ্য মাআলে আদুমিম বসতির সঙ্গে জেরুজালেমের সরাসরি সংযোগ স্থাপন করা। এর ফলে অধিকৃত পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে এবং প্রায় ৩ শতাংশ ভূমি ইসরায়েলের তথাকথিত ‘গ্রেটার জেরুজালেম’ পরিকল্পনার অন্তর্ভুক্ত হবে।

ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, ৯ কোটি ৮০ লাখ ডলারের এই প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় ফিলিস্তিনিরা উচ্ছেদ ও চরম বৈষম্যের শিকার হবেন। ফিলিস্তিনিদের নিজস্ব রাজস্ব ব্যবহার করে নির্মিত এই পথে তাদের প্রবেশাধিকার সীমিত করে কেবল অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য সংরক্ষিত রাখা হবে। এতে জাবাল আল-বাবাসহ পার্শ্ববর্তী ডজনখানেক স্থাপনা ভাঙার এবং হাজারো মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *