ভোটের আগে বড় ধামাকা! একলাফে কতটা বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা?
January 16, 20269:45 am

রাজ্যে আসন্ন নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসের রাজ্য বাজেটেই সাধারণ ও তপশিলি জাতির মহিলাদের জন্য এই ভাতার পরিমাণ বাড়ানোর ঐতিহাসিক ঘোষণা হতে পারে।
বর্তমানে সাধারণ ও তপশিলি মহিলারা যথাক্রমে ১০০০ ও ১২০০ টাকা পেলেও, নতুন ঘোষণায় তা বেড়ে ১৫০০ ও ১৮০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারিভাবে ঘোষণা না হলেও তৃণমূল নেত্রী সায়নী ঘোষের সাম্প্রতিক বক্তব্যে ভাতা বৃদ্ধির জোরালো ইঙ্গিত মিলেছে।