আইপ্যাক তল্লাশিতে পুলিশি বাধা: রাজ্যকে কড়া হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

আইপ্যাক তল্লাশিতে পুলিশি বাধা: রাজ্যকে কড়া হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশিতে মুখ্যমন্ত্রী ও পুলিশ কর্তাদের হস্তক্ষেপকে গুরুতর বিষয় হিসেবে দেখছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সংস্থার কাজে রাজ্য প্রশাসনের এই বাধাদানকে অনভিপ্রেত তকমা দিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ আদালত।

তদন্ত বন্ধের দাবিতে রাজ্য সরকারের করা আবেদন খারিজ করে আদালত স্পষ্ট জানায়, এই ঘটনার গভীরে যাওয়া প্রয়োজন। নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচারবিভাগীয় হস্তক্ষেপের ইঙ্গিত দিয়ে রাজ্যকে কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি ঘিরে এখন তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *