লক্ষ্যপূরণ কি সময়ের আগেই? রাজ্যে ধান সংগ্রহে নজিরবিহীন রেকর্ড!
January 16, 202611:00 am

রাজ্যে খরিফ মরসুমের ধান সংগ্রহ অভিযানে অভাবনীয় গতি সঞ্চারিত হয়েছে। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানে মাত্র আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে খাদ্য দপ্তর। সরকারি তথ্যমতে, এ পর্যন্ত ২৮ লক্ষেরও বেশি কৃষক নাম নথিভুক্ত করেছেন, যার মধ্যে প্রায় ১৭ লক্ষ কৃষকের কাছ থেকে ধান কেনা সম্পন্ন হয়েছে।
চলতি মরসুমে মোট ৬৪ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে অনলাইন নথিভুক্তিকরণ ও দ্রুত পেমেন্ট ব্যবস্থায় বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রশাসনিক তৎপরতা ও ক্রয়কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আগামী দিনগুলোতে এই সংগ্রহের গতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।