মেদিনীপুরে অভিষেকের ‘রণসংকল্প সভা’: ছাব্বিশের লক্ষ্যে রেকর্ড জমায়েতের প্রস্তুতি
January 16, 20261:25 pm

নন্দীগ্রামে স্বাস্থ্য শিবির পরিদর্শনের পর আজ পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজিয়েট মাঠে ‘রণসংকল্প সভা’ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা তৃণমূলের আশা, ২৬-এর নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে আজ রেকর্ড সংখ্যক মানুষের জমায়েত হবে।
সভার প্রস্তুতির জন্য কলেজিয়েট মাঠে সুবিশাল মঞ্চ ও অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। দলীয় পতাকা ও হোর্ডিংয়ে সেজে উঠেছে গোটা শহর। কেন্দ্র ও কমিশনকে নিশানা করে আজ অভিষেক ঠিক কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।