বিধায়ক পদ কি ফিরে পাচ্ছেন মুকুল রায়? সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্তে তোলপাড় রাজ্য রাজনীতি!
January 16, 20261:27 pm

কলকাতা হাইকোর্টের দেওয়া মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই নির্দেশ দেয়। এর ফলে আপাতত মুকুল রায়ের বিধায়ক পদ বহাল থাকছে, যা রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
এই মামলার প্রেক্ষিতে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ মোট চারজনকে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। তাঁদের আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের পূর্ববর্তী রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মুকুল-পুত্রের আবেদনের ভিত্তিতেই এই আইনি স্বস্তি পেলেন তিনি।