অশ্লীল মন্তব্যের জেরে বিপাকে হানি সিং, তোপের মুখে পড়ে চাইলেন ক্ষমা

অশ্লীল মন্তব্যের জেরে বিপাকে হানি সিং, তোপের মুখে পড়ে চাইলেন ক্ষমা

দিল্লির কনসার্টে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় র্যাপার হানি সিং। সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে তার রুচি নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। পরিস্থিতি সামাল দিতে ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা দেন তিনি। সেখানে তিনি দাবি করেন, জেনারেশন জেড বা বর্তমান প্রজন্মের তরুণদের যৌন স্বাস্থ্য বিষয়ে সচেতন করতেই তাদের ভাষায় কিছু কথা বলেছিলেন। তবে তার ব্যবহৃত শব্দ চয়ন ও প্রকাশভঙ্গি সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করেছে।

অনুতপ্ত হানি সিং ভিডিওর শেষে ক্ষমা চেয়ে বলেন, কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। তিনি ভবিষ্যতে জনসমক্ষে কথা বলার সময় আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও নেটপাড়ার একাংশ তাকে ক্ষমা করতে নারাজ। অনেকের মতে, নিজের ভাবমূর্তি রক্ষার তাগিদেই তিনি এখন সাফাই গাইছেন। বিতর্ক সত্ত্বেও হানি তার ভক্তদের কাছে আগের মতোই ভালোবাসা ও সমর্থন বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *