মুকুল রায়ের বিধায়ক পদ থাকছেই, হাইকোর্টের রায়ে বড় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

মুকুল রায়ের বিধায়ক পদ থাকছেই, হাইকোর্টের রায়ে বড় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে বড়সড় স্বস্তি পেলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। কলকাতা হাইকোর্টের দেওয়া বিধায়ক পদ খারিজের নির্দেশের ওপর শুক্রবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই নেতার চিকিৎসার খরচ ও মানবিক দিক বিবেচনা করেই শীর্ষ আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বর্তমানে চিকিৎসাধীন মুকুল রায়ের বিধায়ক হিসেবে প্রাপ্ত সুযোগ-সুবিধা বজায় থাকবে। এই মামলা প্রসঙ্গে বিধানসভার স্পিকার ও বিরোধী দলনেতাসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে নোটিশ জারি করেছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে জবাব তলব করা হয়েছে এবং পরবর্তী শুনানি হবে ছয় সপ্তাহ পর। মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ের করা আবেদনের ভিত্তিতেই এই স্বস্তি মিলল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *