ভারত সফর নিয়ে চরম অনিশ্চয়তা, বিসিবি কর্তাদের মানাতে বাংলাদেশে আসছেন আইসিসি প্রতিনিধিরা

ভারত সফর নিয়ে চরম অনিশ্চয়তা, বিসিবি কর্তাদের মানাতে বাংলাদেশে আসছেন আইসিসি প্রতিনিধিরা

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যকার অচলাবস্থা কাটছেই না। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে দল পাঠাতে নারাজ। বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবিতে অনড় থাকায় সংকট নিরসনে জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি বাংলাদেশে বিশেষ প্রতিনিধি দল পাঠাতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট জানিয়েছেন যে, অবস্থানে বদল আনার সম্ভাবনা নেই এবং তারা শ্রীলঙ্কায় খেলতে প্রস্তুত। অন্যদিকে আইসিসি সূচি পরিবর্তনে রাজি না হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে মুখোমুখি আলোচনার জন্য আইসিসি কর্তারা দ্রুত ঢাকা সফরে আসতে পারেন বলে বিসিবি সূত্রে খবর। হাতে সময় কম থাকায় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা শেষ চেষ্টা হিসেবে এই কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *