ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ? সংকট কাটাতে ঢাকা যাচ্ছে আইসিসি

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ? সংকট কাটাতে ঢাকা যাচ্ছে আইসিসি

ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সেখানে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি ও সরকারের ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন, তারা ভারতের বদলে শ্রীলঙ্কায় টুর্নামেন্টটি খেলতে আগ্রহী। এই প্রেক্ষাপটে উদ্ভূত জটিলতা নিরসনে এবং বিসিবি কর্তাদের সাথে জরুরি আলোচনায় বসতে বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে আইসিসি।

বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে অভ্যন্তরীণ কোন্দল ও অস্থিরতা চরম আকার ধারণ করেছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যু নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপড়েন চলছে। আইসিসি ভারতের নিরাপত্তাকে পর্যাপ্ত মনে করলেও, বিসিবি নিজেদের অবস্থানে অনড় থাকায় মেগা ইভেন্টটি ঘিরে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *