মুকুল রায়ের বিধায়ক পদ থাকছেই, সুপ্রিম কোর্টের নির্দেশে বড় স্বস্তি
January 16, 20263:19 pm

কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের পদ খারিজের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই নেতার চিকিৎসার খরচ মেটানোর মানবিক দিক বিবেচনা করে শীর্ষ আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে আপাতত তাঁর বিধায়ক পদ ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বজায় থাকছে।
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। মামলা প্রসঙ্গে বিধানসভার স্পিকার ও বিরোধী দলনেতাকে নোটিশ জারি করেছে আদালত। আগামী চার সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে। ২০২১ সালে বিজেপির টিকিটে জিতলেও তৃণমূলে ফেরায় তাঁর পদ খারিজের দাবি উঠেছিল।