চাকুলিয়ায় এসআইআর শুনানিতে রণক্ষেত্র: ভাঙল গান্ধীর মূর্তি, পুলিশসহ আহত বহু
January 16, 20263:48 pm

উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় এসআইআর শুনানিকে কেন্দ্র করে ভয়াবহ তাণ্ডব শুরু হয়েছে। বিক্ষোভকারীরা মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর করার পাশাপাশি বিডিও অফিসে ব্যাপক লুটপাট ও হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়লে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।
ইটবৃষ্টিতে আইসি-সহ ছয় পুলিশকর্মী জখম হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যে ২১ জনকে গ্রেফতার করেছে। হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে থমথমে।