বেলডাঙায় বিশৃঙ্খলা: বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর
January 16, 20264:06 pm

বেলডাঙায় পরিযায়ী শ্রমিক খুনের জেরে সৃষ্ট উত্তেজনা এবং এসআইআর (SIR) শুনানি নিয়ে কেন্দ্রকে সরাসরি দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাংলায় অশান্তি ও দাঙ্গা বাঁধানোর চক্রান্ত করছে বিজেপি। নির্বাচনে জিততে ব্যর্থ হয়েই গেরুয়া শিবির এবং নির্বাচন কমিশন সুপরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু সম্প্রদায়কে টার্গেট করে ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে।
মুখ্যমন্ত্রী জানান, ভোটার তালিকায় নাম বাতিলের আতঙ্কে এবং জটিলতায় রাজ্যে ইতিমধ্যে প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছেন। মালদহসহ বিভিন্ন জেলায় একতরফাভাবে নোটিশ পাঠিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। এই পরিস্থিতিতে উত্তেজিত জনতাকে শান্ত থাকার ও ধৈর্য ধরার বিশেষ আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।