বাড়িতে গোলাপগাছ রাখা কি অশুভ? বাস্তুশাস্ত্রের চমকপ্রদ তথ্য জানলে অবাক হবেন!
January 16, 20264:44 pm

শীতের মরসুমে ঘর সাজাতে গোলাপের জুড়ি মেলা ভার। তবে গাছের কাঁটা নিয়ে অনেকের মনেই অশুভ হওয়ার আশঙ্কা থাকে। এ প্রসঙ্গে জ্যোতিষ শাস্ত্র বলছে, দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল হওয়ায় বাড়িতে গোলাপগাছ রাখা অত্যন্ত শুভ। এটি কেবল সৌন্দর্যের প্রতীক নয়, বরং ইতিবাচক শক্তির আধার। সঠিক নিয়ম মেনে বাড়িতে এই গাছ রোপণ করলে সংসারে সমৃদ্ধি আসে এবং মানসিক প্রশান্তি বজায় থাকে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বাস্তুমতে, গোলাপগাছ লাগানোর জন্য বাড়ির দক্ষিণ-পশ্চিম দিক সবচেয়ে আদর্শ। বিশেষ করে লাল গোলাপের গাছ দক্ষিণ দিকে রাখলে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করা সম্ভব হয়। তবে মনে রাখবেন, শুভ ফল পেতে গোলাপগাছ কখনোই বাড়ির সদর দরজার একদম কাছে রাখা উচিত নয়। শাস্ত্রীয় এই নিয়মগুলো মেনে চললে গাছের কাঁটা কোনো বাধা সৃষ্টি করে না, বরং গৃহকোণে সৌভাগ্যের ছোঁয়া লাগে।