মায়াবতীর বৈঠকে হুলস্থূল, তদন্ত চেয়ে সরব অখিলেশ যাদব

মায়াবতীর বৈঠকে হুলস্থূল, তদন্ত চেয়ে সরব অখিলেশ যাদব

৭০তম জন্মদিন উপলক্ষে লখনউয়ের বিএসপি সদর দফতরে মায়াবতীর সাংবাদিক বৈঠকে ব্যাপক আতঙ্ক ছড়াল। বৈঠক চলাকালীন হঠাৎই একটি বাল্ব ফিউজ হয়ে শর্ট সার্কিট ঘটলে সারা ঘরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এই ঘটনায় সাংবাদিক ও দলীয় কর্মীদের মধ্যে সাময়িক হুলস্থূল শুরু হয়। বিএসপি রাজ্য সভাপতি বিশ্বনাথ পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। নিরাপত্তার এই গুরুতর ত্রুটির অভিযোগে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। ঘটনার জন্য সরাসরি বিজেপি সরকারকে দায়ী করে তাঁর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা উসকে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *