গোয়েন্‌কার দলে স্মৃতি মন্ধানা: বিদেশের লিগে ল্যানিং-একলেস্টোনের সাথে মাতাবেন মাঠ

গোয়েন্‌কার দলে স্মৃতি মন্ধানা: বিদেশের লিগে ল্যানিং-একলেস্টোনের সাথে মাতাবেন মাঠ

মহিলাদের প্রিমিয়ার লিগের মাঝেই বড় চমক দিলেন স্মৃতি মন্ধানা। সঞ্জীব গোয়েন্‌কার মালিকানাধীন ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসে সরাসরি সই করলেন ভারতীয় দলের এই সহ-অধিনায়ক। এক বছর বিরতির পর পুনরায় ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের ক্রিকেট প্রতিযোগিতা ‘দ্য হান্ড্রেড’-এ খেলতে দেখা যাবে এই তারকা বাঁহাতি ওপেনারকে।

ম্যাঞ্চেস্টারের জার্সিতে সতীর্থ হিসেবে স্মৃতি পাবেন মেগ ল্যানিং ও সোফি একলেস্টোনকে। এর আগে সাদার্ন ব্রেভসের হয়ে ৫০০ রানের মাইলফলক ছোঁয়া স্মৃতি এবারও নিজের ফর্ম ধরে রাখতে মরিয়া। আগামী ২১ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে মন্ধানার অন্তর্ভুক্তি ক্রিকেট প্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *