নবান্ন অভিযানে বড় ধাক্কা বিজেপির! হাইকোর্টের নির্দেশে কি ভেস্তে যাবে শুভেন্দুর পরিকল্পনা?

নবান্ন অভিযানে বড় ধাক্কা বিজেপির! হাইকোর্টের নির্দেশে কি ভেস্তে যাবে শুভেন্দুর পরিকল্পনা?

নবান্নের সামনে বিজেপির ধর্না ও মিছিলের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের পর্যবেক্ষণ অনুযায়ী, নবান্ন একটি অতি-নিরাপত্তা বলয় হওয়ায় সেখানে পুলিশের নিষেধাজ্ঞার যুক্তিই বহাল থাকবে। তবে আদালত বিকল্প হিসেবে নবান্ন থেকে দেড় কিলোমিটার দূরে মন্দিরতলায় সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কর্মসূচির অনুমতি দিয়েছে। জনজীবন স্বাভাবিক রাখতে এবং শব্দদূষণ রোধে মাইক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা-সহ একাধিক কঠোর শর্ত আরোপ করেছে আদালত।

আদালতের এই রায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, বিকল্প স্থানে নয় বরং নবান্নের সামনেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চান তারা। সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি পরিষদীয় দল। তবে শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে নবান্নের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *