মায়াপুরে ঘর বুকিংয়ে বড়সড় প্রতারণা চক্র! সর্বস্ব হারিয়ে বিপাকে ভক্তরা
January 16, 20266:29 pm

উৎসবের মরশুমে মায়াপুরে ঘর বুকিং করতে গিয়ে চরম প্রতারণার শিকার হচ্ছেন পুণ্যার্থীরা। একাধিক ভুয়ো ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে ইসকনের বিভিন্ন অতিথিনিবাসে সস্তায় রুম দেওয়ার টোপ দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে জালিয়াতরা। এ নিয়ে ইসকন কর্তৃপক্ষ ইতিমধ্যেই পুলিশের সাইবার ক্রাইম বিভাগে এফআইআর দায়ের করে জনসাধারণকে সতর্ক করেছে।
প্রতারকরা প্রভুপাদ ভিলেজ বা গাদা ভবনের মতো পরিচিত নাম ব্যবহার করে টাকা আত্মসাৎ করছে। ইসকন জানিয়েছে, ঘর বুকিংয়ের একমাত্র অনুমোদিত ওয়েবসাইট হলো visitmayapur.com। কোনো এজেন্ট, ব্যক্তিগত ফোন কল বা অননুমোদিত লিঙ্কের মাধ্যমে লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া টাকা দেওয়ার আগে ওয়েবসাইটের ইউআরএল যাচাই করা অত্যন্ত জরুরি।