পুতিনকে ‘তুলে’ নেওয়ার হুমকি ট্রাম্পের? ঘনীভূত হচ্ছে বিশ্বযুদ্ধের মেঘ!
January 16, 20266:31 pm

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। নিকোলাস মাদুরোকে বন্দি করার পর এবার রুশ প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যে বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুতিনকে সরিয়ে দেওয়ার জেলেনস্কির প্রস্তাবে ট্রাম্পের প্রচ্ছন্ন সম্মতি কূটনৈতিক মহলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা উস্কে দিয়েছে।
এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজকে চরম হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। মার্কিন স্বার্থে আঘাত লাগলে ফের হামলার হুমকি দিয়েছেন তিনি। কিম জং উন এই পরিস্থিতির কঠোর বিরোধিতা করলেও ইউরোপীয় ইউনিয়ন শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে। বিশ্ব রাজনীতি এখন এক অস্থির সন্ধিক্ষণে দাঁড়িয়ে।