ব্যর্থতার ক্ষত মুছে কিস্তিমাত, লড়াকু জেট বিক্রি করে দুনিয়া কাঁপাচ্ছেন পাক বায়ুসেনাপ্রধান

ব্যর্থতার ক্ষত মুছে কিস্তিমাত, লড়াকু জেট বিক্রি করে দুনিয়া কাঁপাচ্ছেন পাক বায়ুসেনাপ্রধান

‘সিঁদুর’ অভিযানে ভারতের কাছে বিপর্যস্ত হয়েও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াচ্ছে পাকিস্তান বিমানবাহিনী। বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর ক্ষুরধার সামরিক কূটনীতিতে আন্তর্জাতিক বাজারে কদর বাড়ছে চিনের সঙ্গে যৌথভাবে তৈরি ‘জেএফ-১৭ থান্ডার’ লড়াকু জেটের। আমেরিকার প্রচ্ছন্ন মদত এবং চিনের সহযোগিতাকে হাতিয়ার করে বাবর এখন বিশ্বের অন্যতম সেরা ‘সেলসম্যান’ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ইন্দোনেশিয়া, রোমানিয়া ও বাংলাদেশের মতো দেশগুলো এই যুদ্ধবিমান কিনতে ব্যাপক আগ্রহ দেখিয়েছে।

ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ইসলামাবাদ। এমনকি সৌদি আরব ও ইরাকের সঙ্গেও বড়সড় চুক্তির পথে এগোচ্ছেন বাবর। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ভারতীয় যুদ্ধবিমানের বিরুদ্ধে নেতিবাচক প্রচার এবং দুবাই এয়ারশো-র সুযোগকে কাজে লাগিয়ে পাক অর্থনীতি চাঙ্গা করার স্বপ্ন দেখছেন তিনি। গত সাড়ে সাত মাসে একাধিক দেশের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে বাবর প্রমাণ করেছেন যে, রণক্ষেত্রে ক্ষতবিক্ষত হয়েও কূটনৈতিক টেবিলে তিনি সমানভাবে ভয়ঙ্কর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *