ভোটের বৈতরণী পার হতে জামায়াতের নতুন কৌশল? শরিয়াহ আইন নিয়ে বড় ঘোষণা আমিরের!

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অবস্থানে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে জামায়াতে ইসলামী। সম্প্রতি খ্রিষ্টান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দলটির আমির শফিকুর রহমান জানান, ক্ষমতায় গেলে দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না জামায়াত; বরং বিদ্যমান সাংবিধানিক কাঠামোতেই রাষ্ট্র পরিচালিত হবে। এছাড়া প্রথমবারের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের মনোনয়ন দিয়ে দলটি নিজেদের উদারপন্থী হিসেবে প্রমাণের চেষ্টা করছে।
বিশ্লেষকদের মতে, কট্টরপন্থী ভাবমূর্তি মুছে ভোটারদের মন জয় করতেই জামায়াতের এই ‘গুণগত পরিবর্তন’ বা কৌশলগত অবস্থান। যদিও দলটির ভেতরে এ নিয়ে মিশ্র বক্তব্য পাওয়া গেছে। কেউ একে যুগের প্রয়োজনে আধুনিক ইসলামের সংস্কার বলছেন, আবার কেউ মনে করছেন এটি কেবলই সাময়িক নির্বাচনী প্রতিশ্রুতি। গঠনতন্ত্রের সাথে এই অবস্থানের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন থাকলেও, ভোটের রাজনীতিতে জামায়াতের এই নতুন মেরুকরণ এখন টক অব দ্য কান্ট্রি।