‘ছানিশ্রী’ প্রকল্প চালুর হুঁশিয়ারি! জীবিত ভোটারদের ‘মৃত’ ঘোষণা নিয়ে কমিশনকে বিঁধলেন অভিষেক

‘ছানিশ্রী’ প্রকল্প চালুর হুঁশিয়ারি! জীবিত ভোটারদের ‘মৃত’ ঘোষণা নিয়ে কমিশনকে বিঁধলেন অভিষেক

পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় নির্বাচনী জনসভা থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ তুলেছেন, এসআইআর-এর মাধ্যমে জীবিত ভোটারদের তালিকায় মৃত দেখানো হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। এমনকি বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে কমিশন নিয়ম বহির্ভূতভাবে সময়সীমা বাড়িয়েছে বলেও তিনি দাবি করেন।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিদ্রুপের সুরে বলেন, জীবিতদের মৃত দেখার জন্য কমিশনের ‘ছানিশ্রী’ প্রকল্পের প্রয়োজন। বাঁকুড়াতেও তৃণমূল ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র রুখে দেওয়া হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে সিপিএম ও বিজেপিকে একযোগে আক্রমণ করে মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকেও কড়া ভাষায় বিঁধেছেন অভিষেক। তাঁর বার্তা, ইডি বা ইসি কাউকেই ভয় পায় না তৃণমূল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *