২১৬ ফুটের মহাকাল মূর্তি! শিলিগুড়িতে কি তৈরি হচ্ছে বিশ্বের উচ্চতম মন্দির?

২১৬ ফুটের মহাকাল মূর্তি! শিলিগুড়িতে কি তৈরি হচ্ছে বিশ্বের উচ্চতম মন্দির?

শিলিগুড়ির মাটিগাড়া-লক্ষ্মী টাউনশিপ এলাকায় বিশ্বের অন্যতম বৃহত্তম ‘মহাকাল মহাতীর্থ’ মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৭.৪১ একর জমির ওপর নির্মিতব্য এই প্রকল্পের মূল আকর্ষণ হবে ২১৬ ফুট উচ্চতার মহাকাল মূর্তি, যার মধ্যে ১০৮ ফুট ব্রোঞ্জের মূর্তি ও সমপরিমাণ উচ্চতার ভিত থাকবে। মন্দির প্রাঙ্গণে ভারতের ১২টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপের পাশাপাশি শিবালয়ের প্রাচীন রীতি মেনে চার কোণে গণেশ, কার্তিক, শক্তি ও বিষ্ণুনারায়ণের অবস্থান নিশ্চিত করা হবে।

রাজ্য সরকারের এই মেগা প্রকল্পে দৈনিক প্রায় এক লক্ষ দর্শনার্থীর প্রবেশের সুব্যবস্থা থাকছে। মূল মন্দিরের পাশাপাশি এখানে মিউজিয়াম, সংস্কৃতি হল, দুটি বিশাল সভামণ্ডপ এবং ১০ হাজার ভক্তের ধারণক্ষমতাসম্পন্ন প্রদক্ষিণ পথ তৈরি করা হবে। দিঘার জগন্নাথ মন্দিরের আদলে উত্তরবঙ্গেও এই বিশাল ধর্মীয় ও সাংস্কৃতিক পরিকাঠামো পর্যটন মানচিত্রে এক নতুন মাত্রা যোগ করবে। শিলিগুড়ির এই মন্দিরটি আগামী দিনে শৈব সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *