দেবতাকেও রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছেন মুখ্যমন্ত্রী, মহাকাল মন্দিরের শিলান্যাস ঘিরে শঙ্কর ঘোষের তোপ
/indian-express-bangla/media/media_files/2026/01/16/mamata-banerjee-siliguri-mahakal-mandir-shilanyas-bjp-attack-2026-01-16-10-49-56.jpg?w=1280&resize=1280,720&ssl=1)
উত্তরবঙ্গে রাজ্যের বৃহত্তম মহাকাল মন্দিরের শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শিলিগুড়ি সফরে এসে এই প্রকল্পের সূচনা করবেন তিনি। প্রশাসন সূত্রে খবর, দিঘার জগন্নাথ মন্দিরের ধাঁচেই উত্তরবঙ্গে এই বৃহৎ ধর্মীয় পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনেরও উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে ‘ভোটমুখী রাজনীতি’ বলে কড়া আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সরকারি কোষাগারের টাকা ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। শঙ্করবাবুর দাবি, দেবতাকে নিয়ে রাজনীতি করলেও ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবেই ফিরতে হবে। এই শিলান্যাস ঘিরে বর্তমানে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।