জেপি নাড্ডার উত্তরসূরি কে? বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা

জেপি নাড্ডার উত্তরসূরি কে? বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা

ভারতীয় জনতা পার্টির পরবর্তী কান্ডারি কে হতে চলেছেন, তা নিয়ে জল্পনার অবসান হতে চলেছে। আগামী ১৯ জানুয়ারি সর্বভারতীয় সভাপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ধার্য করেছে বিজেপি। ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে নতুন সভাপতির নাম। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আস্থাভাজন বিহারের বিধায়ক নীতিন নবীনের পাল্লা বর্তমানে ভারী রয়েছে।

দলীয় নির্দেশিকা অনুযায়ী, ১৯ জানুয়ারি বিকেলের মধ্যে মনোনয়ন যাচাই পর্ব শেষ হবে। যদি একাধিক প্রার্থী না থাকেন, তবে ২০ জানুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে। ৪৫ বছর বয়সী নীতিন নবীন বর্তমানে দলের কার্যনির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। আরএসএস ঘনিষ্ঠ এই দক্ষ সংগঠকই জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হতে চলেছেন বলে রাজনৈতিক মহলে প্রবল চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *