লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে মাসে ৩০০০? শুভেন্দুর বড় ইঙ্গিতে তোলপাড় রাজ্য রাজনীতি!

আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড়সড় মাস্টারস্ট্রোক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাকদহের জনসভা থেকে ওড়িশা, হরিয়ানা ও মহারাষ্ট্রের বিজেপি শাসিত রাজ্যগুলোর উদাহরণ টেনে তিনি টাকার অঙ্ক বৃদ্ধির ইঙ্গিত দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতায় এলে বিজেপি এই প্রকল্প বন্ধ করবে না, বরং অনুদান আরও বাড়াবে—এমন স্পষ্ট বার্তা দিয়ে সাধারণ ভোটারদের আশ্বস্ত করতে চাইছে গেরুয়া শিবির।
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সাফ জানিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের কোনো জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না। মূলত তৃণমূলের ‘প্রকল্প বন্ধ হওয়ার’ প্রচার রুখতেই এখন পাল্টা রণকৌশল নিচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর ধারাবাহিক এই মন্তব্যগুলো প্রমাণ করে যে, ছাব্বিশের ভোটেও লক্ষ্মীর ভাণ্ডারই হতে চলেছে রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু।