বিরাট কোহলির রেকর্ড নিয়ে আইসিসির বড় ভুল! তোপের মুখে তথ্য সংশোধন করে যা জানাল বোর্ড
January 16, 20268:35 pm

এক দিনের ক্রিকেটে শীর্ষস্থান দখলের পর বিরাট কোহলিকে নিয়ে ভুল তথ্য পরিবেশন করে সমালোচনার মুখে পড়েছে আইসিসি। সম্প্রতি তারা কোহলির এক নম্বর ব্যাটার হিসেবে কাটানো দিনের সংখ্যা কমিয়ে দেখানোর পর নেটদুনিয়ায় ক্রিকেটপ্রেমীরা তীব্র প্রতিবাদ জানান। ভক্তদের দাবি ছিল, আইসিসি আগে কোহলিকে ১৫৪৭ দিন শীর্ষে থাকার কথা বললেও নতুন তথ্যে তা অনেকটা কমিয়ে দেখানো হয়েছে।
পরিস্থিতি বেগতিক দেখে আইসিসি দ্রুত তাদের ভুল সংশোধন করে নতুন তালিকা প্রকাশ করে। সংশোধিত এই তালিকায় কিংবদন্তি মাইকেল বিভান ও বাবর আজমকে পেছনে ফেলে সবচেয়ে বেশি দিন এক নম্বরে থাকা ব্যাটারদের মধ্যে তৃতীয় স্থানে উঠে এসেছেন কোহলি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি বর্তমানে সবার শীর্ষে এবং আগামী রবিবার ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তাকে ফের মাঠে দেখা যাবে।