রাজ্যস্তরের মঞ্চে দক্ষিণ দিনাজপুরের জয়জয়কার! বালুরঘাটের জিমে এল একঝাঁক সোনা

রাজ্যস্তরের মঞ্চে দক্ষিণ দিনাজপুরের জয়জয়কার! বালুরঘাটের জিমে এল একঝাঁক সোনা

কলকাতার হালিশহরে আয়োজিত রাজ্য পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করল বালুরঘাটের ‘ফিটনেস ওয়ারিয়র্স জিম’। গত ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে জিমটি দলগতভাবে তৃতীয় স্থান অধিকার করেছে। জিমের কর্ণধার সম্রাট অধিকারী ‘প্লেয়ার অফ দি ইয়ার-২০২৫’ (পুরুষ) এবং রুপোর পদক জিতে জেলাকে গৌরবান্বিত করেছেন। পাশাপাশি মধুমিতা চৌধুরী ‘প্লেয়ার অফ দি ইয়ার’ (মহিলা) সহ তিনটি সোনা জিতেছেন।

সাফল্যের এই ধারা বজায় রেখে প্রিয়া মন্ডল, সাগর কর্মকার ও মধুরিমা দাস একাধিক সোনা জিতেছেন। এছাড়া আরিয়ান, সোনা ও লিটন কর্মকার যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ পদক লাভ করেন। তোরানময় দাস পেয়েছেন সেরা লিফটারের শিরোপা। একঝাঁক পদক জয়ের মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়া ইতিহাসে এক নতুন মাইলফলক তৈরি করল এই জিমটি। ক্রীড়াবিদদের এই অসামান্য কৃতিত্বে জেলাজুড়ে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *