টাটার অনুদান বনাম দিদির লড়াই: সিঙ্গুর সফরের আগে মোদিকে বিঁধলেন সাকেত!
January 17, 20266:36 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিঙ্গুর সফরের মুখে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। তিনি অভিযোগ করেন, মোদি সরকার টাটাদের সেমিকন্ডাক্টর প্রকল্পে ৪৪,২০০ কোটি টাকা ভর্তুকি দেওয়ার পর বিজেপি ৭৫৮ কোটি টাকা নির্বাচনী অনুদান পেয়েছে। সাকেতের দাবি, মোদির রাজনীতি কেবল কর্পোরেট স্বার্থ ও দলীয় তহবিলের ওপর নির্ভরশীল, যেখানে জনগণের স্বার্থ গৌণ।
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলনকে জনগণের অধিকার রক্ষার সংগ্রাম হিসেবে বর্ণনা করেন তিনি। সাকেত জানান, ২০০৬ সালে কৃষকদের জমি বাঁচাতে দিদি ২৬ দিন অনশন করেছিলেন কোনো ব্যক্তিগত বা দলীয় লাভের জন্য নয়। মোদির ‘গিভ অ্যান্ড টেক’ নীতির বিপরীতে মমতার সততা ও মানুষের প্রতি দায়বদ্ধতাই দুই নেতার প্রধান পার্থক্য বলে তিনি উল্লেখ করেন।