তিলোত্তমায় ভিন্টেজ গাড়ির মিছিল! মহানায়কের স্মৃতিতে বাঁচবে শতাধিক শিশুর প্রাণ

তিলোত্তমায় ভিন্টেজ গাড়ির মিছিল! মহানায়কের স্মৃতিতে বাঁচবে শতাধিক শিশুর প্রাণ

১৮ জানুয়ারি কলকাতার স্প্রিং ক্লাব থেকে শুরু হচ্ছে ‘ড্রাইভ হৃদয়া’-র সপ্তম মরশুম। রোটারি ক্লাব অফ ওল্ড সিটি আয়োজিত এই কার র‍্যালির মূল লক্ষ্য সুবিধাবঞ্চিত শিশুদের হার্ট সার্জারির তহবিল সংগ্রহ করা। এ পর্যন্ত ৬৭টি শিশুর সফল অস্ত্রোপচারে সহায়ক হওয়া এই উদ্যোগটি এবার অনন্য মাত্রা পেয়েছে।

এবারের আসরটি মহানায়ক উত্তম কুমারের শততম জন্মবার্ষিকীতে তাঁকে উৎসর্গ করা হয়েছে। বিশেষ আকর্ষণে থাকছে মহানায়কের অন-স্ক্রিন ভিন্টেজ গাড়ি সংবলিত একটি স্মারক ক্যালেন্ডার উন্মোচন। প্রায় ২০০টি গাড়ির এই র‍্যালিটি বিনোদনের পাশাপাশি মানবিকতার বার্তা নিয়ে শহরের রাজপথে শিশুদের মুখে হাসি ফোটাতে প্রস্তুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *