ভোটের মুখে বড় চমক! এক ধাক্কায় বেতন বাড়ছে প্রধান শিক্ষকদের: তালিকা তলব বিকাভবনের

ভোটের মুখে বড় চমক! এক ধাক্কায় বেতন বাড়ছে প্রধান শিক্ষকদের: তালিকা তলব বিকাভবনের

বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় সুখবর পেলেন উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকরা। দীর্ঘদিনের বকেয়া দাবি মিটিয়ে তাঁদের বেতন এক ধাক্কায় ৩ শতাংশ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। রোপা ১৯৯৮-এর নিয়ম অনুযায়ী ইনক্রিমেন্ট জটিলতায় আটকে থাকা এই আর্থিক সুবিধা পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষকদের নামের তালিকা তৈরির জন্য ইতিমধ্যে জেলা স্কুল পরিদর্শকদের নির্দেশ দিয়েছে বিকাশ ভবন।

শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যে যোগ্য শিক্ষকদের বিস্তারিত তথ্য জমা দিতে হবে। মূলত বাম আমলে প্রচলিত দুটি ইনক্রিমেন্টের সুবিধা ২০০৯ সালে কমিয়ে একটি করা হয়েছিল, যা নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলছিল। এখন আইনি জটিলতা কাটিয়ে এবং নির্বাচনের প্রাক্কালে সরকারের এই সিদ্ধান্তে খুশির হাওয়া শিক্ষক মহলে। দ্রুত তথ্য যাচাইয়ের পর কারা এই বর্ধিত বেতনের আওতায় আসছেন, তা চূড়ান্ত করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *