মৃত্যুর শোক কাটিয়ে শর্মা পরিবারে সানাইয়ের সুর, ঐন্দ্রিলার দিদির হবু বর কে জানেন?

মৃত্যুর শোক কাটিয়ে শর্মা পরিবারে সানাইয়ের সুর, ঐন্দ্রিলার দিদির হবু বর কে জানেন?

প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার পরিবারে দীর্ঘ বিষাদের পর অবশেষে খুশির হাওয়া। আগামী ৩ ফেব্রুয়ারি আইনি বিয়ে ও আংটিবদল সারতে চলেছেন তাঁর দিদি ঐশ্বর্যা শর্মা। বোন ঐন্দ্রিলার অকাল প্রয়াণ এবং মায়ের অসুস্থতার কঠিন সময় কাটিয়ে আবারও ছন্দে ফিরছে তাঁদের পরিবার। পেশায় চিকিৎসক ঐশ্বর্যা অভিনয় জগতের সঙ্গেও যুক্ত। দীর্ঘদিনের পরিচিতি থাকলেও একটি ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমেই তাঁদের বিয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে।

ঐশ্বর্যার হবু স্বামী দিব্যজিৎ তাঁর চেয়ে চার-পাঁচ বছরের বড় এবং তিনিও পেশায় একজন চিকিৎসক। বর্তমানে ঐশ্বর্যা ইএনটি নিয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করছেন। শোকের ছায়া কাটিয়ে বড় মেয়ের নতুন জীবনের সূচনায় খুশি বাবা-মা। খুব শীঘ্রই ঐশ্বর্যার নতুন কাজও মুক্তি পেতে চলেছে। পেশাদারিত্ব ও ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বসিত শর্মা পরিবার ও তাঁদের ঘনিষ্ঠরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *