উত্তরপ্রদেশে খালি বাড়িতে নমাজ পাঠ: ১২ জনকে আটক করল পুলিশ, এলাকায় উত্তেজনা!

উত্তরপ্রদেশে খালি বাড়িতে নমাজ পাঠ: ১২ জনকে আটক করল পুলিশ, এলাকায় উত্তেজনা!

উত্তরপ্রদেশের বেরেলি জেলার মহম্মদগঞ্জ গ্রামে একটি খালি বাড়িতে অনুমতি ছাড়া নমাজ পড়ার অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে বাড়িটিকে অস্থায়ী মাদ্রাসা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সম্প্রতি এই জমায়েতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তদন্তে নামে প্রশাসন।

এসপি অংশিকা ভার্মা জানান, অনুমতি ছাড়া নতুন কোনো ধর্মীয় সমাবেশ করা আইনত দণ্ডনীয়। আটক ব্যক্তিদের শান্তি ভঙ্গের ধারায় গ্রেপ্তার করা হলেও পরে ম্যাজিস্ট্রেট তাদের জামিন মঞ্জুর করেন। শান্তি বজায় রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং পলাতক আরও তিনজনের সন্ধানে তল্লাশি চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *