স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ: মৃত অন্তত ২১, আহত শতাধিক

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ: মৃত অন্তত ২১, আহত শতাধিক

দক্ষিণ স্পেনের আদামুজে দুটি দ্রুতগতির ট্রেনের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি যাত্রী, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিকের ট্র্যাকে চলে আসায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার সময় ট্রেন দুটিতে প্রায় ৪০০ যাত্রী ছিলেন। কামরাগুলো দুমড়ে-মুচড়ে যাওয়ায় উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হচ্ছে। স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান জারি রেখেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *