রাজকুমার-পত্রলেখার ঘরে এল নতুন অতিথি, রাজকীয় নামেই বাজিমাত তারকা দম্পতির!

রাজকুমার-পত্রলেখার ঘরে এল নতুন অতিথি, রাজকীয় নামেই বাজিমাত তারকা দম্পতির!

বলিউডের জনপ্রিয় দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখার সংসারে নতুন সদস্যের আগমন ঘটেছে। কন্যাসন্তানের জন্মের খবর ভাগ করে নিয়ে তাঁরা জানিয়েছেন যে, তাঁদের আদরের মেয়ের নাম রাখা হয়েছে ‘পার্বতী পল রাও’। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে রাজকুমার ও পত্রলেখা তাঁদের নবজাতিকার হাতের ছবি শেয়ার করে এই বিশেষ মুহূর্তটি উদযাপন করেছেন। হিন্দু পুরাণের শক্তির প্রতীক থেকে অনুপ্রাণিত হয়েই এই নাম নির্বাচন করেছেন তাঁরা।

২০২১ সালে দীর্ঘ প্রেমের পর পরিণয় সূত্রে আবদ্ধ হওয়া এই তারকাজুটির জীবনে এখন খুশির জোয়ার। বাবা-মা হিসেবে জীবনের এই নতুন অধ্যায় শুরু করার পর বলিউড সতীর্থ এবং অনুরাগীদের ভালোবাসায় ভাসছেন তাঁরা। রাজকুমার-পত্রলেখা তাঁদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন, তাই আপাতত সন্তানের শুধু একটি ঝলক শেয়ার করেই সন্তুষ্ট রেখেছেন ভক্তদের। পার্বতীকে ঘিরে এখন শুভেচ্ছা আর আশীর্বাদের বন্যা বইছে নেটপাড়ায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *