আসছে ‘কাবিল ২’: ফের পর্দায় ফিরছেন ঋত্বিক রোশন?
January 19, 202610:02 am

৯ বছর পর পর্দায় ফিরতে চলেছে ঋত্বিক রোশন ও ইয়ামি গৌতম অভিনীত সুপারহিট ছবি ‘কাবিল’-এর সিক্যুয়াল। পরিচালক সঞ্জয় গুপ্ত জানিয়েছেন, ‘কাবিল ২’-এর চিত্রনাট্য ইতিমধ্যেই তৈরি। রাকেশ রোশনের প্রযোজনায় এক দৃষ্টিহীন দম্পতির জীবনযুদ্ধের রোমাঞ্চকর গল্প আবারও দর্শকদের সামনে আসতে চলেছে।
বর্তমানে ঋত্বিক ‘কৃষ ৪’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন। সেই ছবির কাজ শেষ হলেই শুরু হবে ‘কাবিল ২’-এর শুটিং। এক অপরাধীর কারণে শান্ত সংসার তছনছ হওয়ার এই প্রতিশোধের গল্প নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে প্রবল উন্মাদনা।