মা দুর্গার নামে মেয়ের নামকরণ করলেন রাজকুমার-পত্রলেখা, প্রকাশ্যে এল একরত্তির নাম
January 19, 202611:00 am

বলিউড অভিনেতা রাজকুমার রাও ও পত্রলেখার সংসারে এখন খুশির জোয়ার। গত বছরের ১৫ নভেম্বর এই তারকা দম্পতির কোল আলো করে এসেছিল এক কন্যাসন্তান। অবশেষে নতুন বছরের শুরুতে মেয়ের নাম ও প্রথম ঝলক অনুরাগীদের সামনে আনলেন তাঁরা।
রাজকুমার ও পত্রলেখা তাঁদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের হাতের একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে আবেগঘন বার্তায় তাঁরা লিখেছেন, “আমাদের জীবনের সেরা উপহার এবং শ্রেষ্ঠ আশীর্বাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি।”
এই তারকা দম্পতি তাঁদের মেয়ের নাম রেখেছেন পার্বতী পাল রাও। দেবী দুর্গার অপর নাম অনুসারে মেয়ের এই নামকরণ করেছেন তাঁরা। মেয়ের জন্মের দুই মাস পর এই সুখবরটি শেয়ার করতেই নেটদুনিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন রাজকুমার ও পত্রলেখা।