শীর্ষস্থান হারাল ‘পরিণীতা’, টিআরপি তালিকার মগডালে এবার কোন মেগা?

শীর্ষস্থান হারাল ‘পরিণীতা’, টিআরপি তালিকার মগডালে এবার কোন মেগা?

নতুন বছরের তৃতীয় সপ্তাহে ওলটপালট হয়ে গেল ছোটপর্দার টিআরপি তালিকা। দীর্ঘ আধিপত্যের পর শীর্ষস্থান হারাল জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’। প্রায় প্রতিটি মেগার রেটিং বাড়লেও এবার ৮.০ নম্বর পেয়ে সবাইকে চমকে দিয়ে সেরার মুকুট ছিনিয়ে নিল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। স্বস্তিকা ও অর্ণবের পর্দার রসায়ন দর্শকদের মন জয় করে সরাসরি এক নম্বরে পৌঁছে গিয়েছে।

অন্যদিকে, ৭.৭ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে ‘পরশুরাম আজকের নায়ক’। তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ‘রাঙামতি তীরন্দাজ’ (৭.৪) এবং ছিটকে যাওয়া ‘পরিণীতা’ (৭.২)। ৭.০ নম্বর নিয়ে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ‘ও মোর দরদিয়া’। রেটিং বাড়লেও শীর্ষ লড়াই থেকে জনপ্রিয় মেগাগুলোর সরে যাওয়া এখন টলিপাড়ার অন্যতম বড় চমক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *