রণবীরের ‘রামায়ণ’ ঝড়ে কি কাঁপছে শাহরুখের ‘কিং’? বক্স অফিস বাঁচাতে বড় সিদ্ধান্ত কিঙ্গ খানের!

রণবীরের ‘রামায়ণ’ ঝড়ে কি কাঁপছে শাহরুখের ‘কিং’? বক্স অফিস বাঁচাতে বড় সিদ্ধান্ত কিঙ্গ খানের!

বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুপ্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর মুক্তি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। রণবীর কাপুরের মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এর সাথে বক্স অফিস সংঘাত এড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা ও নায়ক। শোনা যাচ্ছে, ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করতে এবং দুই ছবির মধ্যে অন্তত ৪৫ দিনের ব্যবধান রাখতে ‘কিং’ সিনেমাটি ডিসেম্বরের শুরুতে নয়, বরং ২৫ ডিসেম্বর মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই অ্যাকশন থ্রিলারে শাহরুখকে দেখা যাবে ধূসর চরিত্রে। দীর্ঘ আড়াই বছর পর বড় পর্দায় ফেরার লক্ষে ছবিটি নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন নির্মাতারা। এই ছবিতে কিং খানের সাথে সুহানা খান, দীপিকা পাড়ুকোন এবং অভিষেক বচ্চনের মতো তারকাদের দেখা যাবে। বক্স অফিসে ‘রামায়ণ’-এর সম্ভাব্য প্রভাব এড়াতেই শাহরুখ ভক্তদের বড় পর্দার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *