ভাঙা পাঁজর আর উপড়ানো নখ নিয়ে ভেন্টিলেশনে ১০ বছরের শিশু, সিআরপিএফ কনস্টেবলের বর্বরতায় স্তম্ভিত দেশ

ভাঙা পাঁজর আর উপড়ানো নখ নিয়ে ভেন্টিলেশনে ১০ বছরের শিশু, সিআরপিএফ কনস্টেবলের বর্বরতায় স্তম্ভিত দেশ

গ্রেটার নয়ডায় ১০ বছর বয়সী এক শিশুকন্যাকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগে এক সিআরপিএফ কনস্টেবল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দম্পতির সাথে থাকা ওই শিশুটিকে দিয়ে ঘরের সমস্ত কাজ করিয়ে নেওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে অকথ্য শারীরিক অত্যাচার চালানো হতো বলে অভিযোগ। গত ১৫ জানুয়ারি রাতে দম্পতির প্রচণ্ড মারধরে শিশুটি সংজ্ঞাহীন হয়ে পড়লে রাত ২টো নাগাদ তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে অভিযুক্তরা শিশুটি বাথরুমে পড়ে গিয়ে চোট পেয়েছে বলে দাবি করলেও চিকিৎসকদের সন্দেহ হয়।

চিকিৎসাধীন শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং বর্তমানে সে ভেন্টিলেটরে চিকিৎসাধীন। ডাক্তারি পরীক্ষায় দেখা গেছে শিশুটির দাঁত ও পাঁজর ভাঙা এবং তার শরীরের নখ উপড়ে ফেলা হয়েছে। এমনকি তার হিমোগ্লোবিনের মাত্রা বিপজ্জনকভাবে ১.৯-এ নেমে এসেছে। পুলিশ ইতিমধ্য়েই অভিযুক্ত কনস্টেবলকে বরখাস্ত করেছে এবং দুজনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। সিআরপিএফ কর্তৃপক্ষ শিশুটির চিকিৎসার সমস্ত খরচ বহন করার পাশাপাশি ঘটনার অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *