নিপা আতঙ্ক কাটিয়ে স্বস্তিতে বাংলা, বাদুড়ের পরীক্ষায় মিলল সুখবর
January 20, 202610:36 am

বাংলায় নিপা ভাইরাসের আতঙ্ক কাটল। রাজ্য বন বিভাগ ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির পরীক্ষায় ধরা পড়া ৯টি বাদুড়ের আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে কোনো বাদুড়ের শরীরে ভাইরাস নেই, যা নিপা মোকাবিলায় বড় সাফল্য। তবে অতীত সংক্রমণের প্রমাণ হিসেবে একটির শরীরে অ্যান্টিবডি মিলেছে।
অন্যদিকে, বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন নার্সের শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে। তাঁর সংস্পর্শে আসা অন্যদের রিপোর্টও নেগেটিভ এসেছে। রাজ্য স্বাস্থ্য দফতর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ‘ওয়ান হেলথ কমিটি’ গঠন করেছে। বর্তমানে সংক্রমণের ঝুঁকি কম থাকলেও বিশেষজ্ঞরা কড়া নজরদারি বজায় রাখছেন।