সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়ার ছক ফাঁস! মালদায় পুলিশের জালে ৫ বাংলাদেশি

সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়ার ছক ফাঁস! মালদায় পুলিশের জালে ৫ বাংলাদেশি

মালদহের হবিবপুর থানার বৈদ্যপুর ও সংলগ্ন এলাকায় সন্দেহভাজন হিসেবে ঘোরাঘুরি করার সময় পুলিশ ও বিএসএফের যৌথ তৎপরতায় পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে। স্থানীয়দের খবরের ভিত্তিতে চারজনকে আটক করে পুলিশ এবং অপর একজনকে বিএসএফ সীমান্ত এলাকা থেকে ধরে থানায় হস্তান্তর করে। ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

মঙ্গলবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে। কোনো বৈধ ভিসা বা পাসপোর্ট ছাড়াই তারা কীভাবে এবং কাদের সাহায্যে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বর্তমানে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রুখতে পুলিশ ও বিএসএফের নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *