বেলডাঙায় কি ফিরছে কেন্দ্রীয় বাহিনী? হাইকোর্টের বড় পরামর্শে তোলপাড় মুর্শিদাবাদ!

বেলডাঙায় কি ফিরছে কেন্দ্রীয় বাহিনী? হাইকোর্টের বড় পরামর্শে তোলপাড় মুর্শিদাবাদ!

ঝাড়খণ্ডে বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙায় শান্তি ফেরাতে তৎপর প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মৌখিক পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সামশেরগঞ্জে বর্তমানে মোতায়েন থাকা বাহিনীর পাঁচটি কো ম্পা নিকে বেলডাঙার অশান্ত এলাকায় কাজে লাগানোর প্রস্তাব দিয়েছেন বিচারপতিরা। আদালতের চূড়ান্ত নির্দেশের দিকে এখন তাকিয়ে সব পক্ষ।

এদিকে অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে নতুন করে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলে মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬। গত শুক্রবার ১২ নম্বর জাতীয় সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল, তা নিয়ন্ত্রণে বর্তমানে কঠোর নজরদারি চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *