‘আমাদের ৫ বছর আগেই বিয়ে হয়েছে…’, মুখ খুললেন ঋতিকা, থানায় অভিযোগ দায়ের অনিন্দিতার

অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে ঘিরে টলিউডে শুরু হয়েছে চরম তরজা। হিরণ এই বিষয়ে মুখ না খুললেও তার দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটিয়েছেন। ঋতিকার দাবি, হিরণের সঙ্গে তার বিয়ে হয়ে গিয়েছে ৫ বছর আগেই এবং অনিন্দিতা সবটাই জানতেন। ডিভোর্স নোটিসও নাকি আগেই পাঠানো হয়েছে।
এই পোস্টের পাল্টা জবাবে বুধবার সন্ধ্যায় মেয়ে নাইসা ও আইনজীবীকে নিয়ে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। অনিন্দিতার দাবি, তাদের মধ্যে এখনও আইনি বিচ্ছেদ হয়নি এবং মাস ছয়েক আগেও হিরণ তাদের সঙ্গেই ছিলেন। উল্টোদিকে ঋতিকার দাবি, হিরণ কেবল মেয়ের টানে কয়েক মাস সেখানে থাকতে গিয়েছিলেন। বর্তমানে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ঋতিকার এই বয়ান এবং অনিন্দিতার পুলিশি পদক্ষেপের পর হিরণের ‘গোপন বিয়ে’র বিতর্ক এখন তুঙ্গে।